সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

আজ থেকে দেশের সব অফিস আদালত ব্যাংক কারখানা বন্ধ

গেজেট ডেস্ক

দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকার রোববার (৪ আগস্ট) নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে।

এছাড়া চলমান ছাত্র আন্দোলনের কারণে দেশের সব আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিচার বিভাগ।

এছাড়া দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকার ঘোষিত সাধারণ ছুটির তিন দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার বিজিএমইএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন