সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

বুধ ও বৃহস্পতিবার ৭ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ

গেজেট ডেস্ক

দেশে কারফিউ’র মেয়াদ বেড়েছে আরও দু’দিন। আগামীকাল বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। প্রায় পুরো সপ্তাহজুড়েই কারফিউর অধীনে থাকছে দেশ। গেল শুক্রবার রাত থেকে বাংলাদেশে কারফিউ জারি রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ অপু জানান, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও মুন্সি-গঞ্জ জেলায় কারফিউ’র সময়সীমার ব্যাপারে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।
রাজধানীসহ এই চার জেলায়, আগামী দুইদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন তিনি। বাকি জেলাগুলোর ক্ষেত্রে কারফিউ শিথিলের সময়সীমার ব্যাপারে সেখানকার জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে সারাদেশেই নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়। কোটা সংস্কারের দাবিতে সংঘর্ষ শুরু হয় গেল সোমবার থেকে। এরপর বাড়তে থাকে নিহতের সংখ্যা। পরে উদ্ভূত পরিস্থিতিতে গেল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করা হয়। এটি বলবৎ থাককালে  বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন