শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

চুকনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চুকনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। ৫ নং আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া গ্রামের মোঃ সিরাজ মালির পুত্র মোঃ আবুল কালাম (৩০) এর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাস ভবনে মোটর ভ্যানে চার্জে বসিয়ে মোটরভ্যানে কাজ করছিলেন। এমন সময় মোঃ আবুল কালাম দেখতে পান তাঁর পুত্রকে বিদ্যুৎ এ ধরেছে। পুত্রকে বাঁচাতে যেয়ে নিজে বিদ্যুৎ স্পৃষ্ট হন এবং ঘটনা স্থলেই মৃ ত্যুবরণ করেছেন । অপরদিকে পুত্র মোঃ আলিফ হোসেন (৭) মারাত্মক ভাবে আহত হয়েছে। তাঁর একটি দাঁত ভেঙ্গে গেছে।

খুলনা গেজেট /কেডি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন