শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি

ছেলের উপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে শান্তি মন্ডল নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। রোববার দিবাগত রাতে ডুমুরিয়ায় উপজেলার বসুন্দিয়া ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নের বসুন্দিয়া ডাঙ্গা এলাকার দুলাল চন্দ্র মন্ডলের স্ত্রী শান্তি মন্ডল (৬৪) দীর্ঘদিন নানা অসুখে আক্রান্ত ছিলেন। ঘটনার দিন তার ছেলে ওষুধ কিনে না দেয়ায় ওই রাতেই বাড়ির পাশে একটা সাড়া গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

ঘটনা প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন