বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

স্বপ্নপূরী স্বেচ্ছাসেবক ফোরামের আহবায়ক সুমা, সচিব মোস্তফা

নিজস্ব প্রতিবেদক

স্বেচ্ছাসেবি সংগঠন স্বপ্নপূরীর সহযোগী সংগঠন স্বপ্নপূরী স্বেচ্ছাসেবক ফোরাম কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করে স্বেচ্ছাসেবি সংগঠন স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলাম।

১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সুমা আক্তারকে আহবায়ক ও মোস্তফা কামাল সদস্য সচিব করা হয়। এছাড়া তিনজনকে যুগ্ম আহবায়ক করা হয়। তারা হলেন, ইকবাল হোসেন, সাগর সরকার ও বেদৌড়া আফরোজ। এছাড়া সদস্য হলেন সুমা সাহা, মেহেদী হাসান, মুহাইমিনুল সৌরভ, তুরান হোসেন রানা, জাহিদ হাসান, এস এম দেলোয়ার হোসেন।

স্বেচ্ছাসেবি সংগঠন স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলাম বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে পাঁচ বছরেরও অধিক সময়ে কাজ করছি। সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশু নিয়ে কাজ শুরু করলেও আমরা দেশের যেকোন দূর্যোগে দূর্যোগ কবলিত মানুষের পাশে দাড়াতে স্বপ্নপূরী সে¦চ্ছাসেবক ফোরাম পরিবারের যাত্রা শুরু করি। আশা করি নতুন কমিটি ভালো কিছু উপহার দিবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন