বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

ঘূর্ণিঝড় : সুুন্দরবনে বন্যপ্রাণি মৃতের সংখ্যা বেড়ে ১৩৮

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনে বন্যপ্রাণি মৃতের সংখ্যা ১৩৮টি দাড়িয়েছে। রোববার বিকাল পর্যন্ত বন থেকে ১৩৪টি হরিণ এবং ৪টি বন্য শুকরের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। বনের কটকা, কচিখালী, করমজল, পক্ষীর চর, ডিমের চর, শেলার চর ও নারিকেল বাড়িয়া এলাকাসহ নদী ও খালে ভাসমান অবস্থায় থেকে মৃত প্রাণিগুলো উদ্ধার করা হয়। পাশাপাশি ১৮টি হরিণ এবং একটি অজগর সাপ অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বনে ছেড়ে দেওয়া হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ঘূর্ণিঝড়ে বনবিভাগের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য ৬ কোটি ২৭ লাখ টাকা। তবে আর্থিক মূল্যে নিরুপন যোগ্য নয়, এমন ক্ষতিই হয়েছে বেশি। যার মধ্যে অন্যতম হলো বনের শতাধিক পুকুর প্লাবিত হয়ে নোনা পানি ঢুকে পড়েছে। এতে বন্যপ্রাণী ও বনজীবীরা কষ্টে দিন কাটাচ্ছে। ১১ কিলোমিটার গোল বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঝড়ে বনের গাছপালাও প্রাণির ক্ষতির প্রকৃত চিত্র কী, সেই হিসাব দিতে আরও সময় প্রয়োজন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন