বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

ফুলতলায় ব্যবসায়ী ও গৃহবধূর আত্মহত্যা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা বাজারের ব্যবসায়ী রমজান আলী শেখ বাবু (২৭) বুধবার দিবাগত রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ফুলতলার গাড়াখোলা গ্রামের জয়নাল শেখের ছেলে।

পুলিশ ও পারিবারি সূত্র জানায়, বুধবার রাতে বাবু ফুলতলা বাজার থেকে তার দোকান বন্ধ করে বাড়িতে যায়। বাড়িতে স্ত্রী ও শিশু পুত্র না থাকায় রাতের কোন এক সময় নিজ ঘরের আড়ার সাথে গলায় রশির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ সকালে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ফুলতলা এম এম কলেজ পাড়া এলাকায় শান্তি দাস (২৫) নামে অপর এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ফুলতলা এম এম কলেজের পিছনে রতন দাসের স্ত্রী নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত তাকে খুলনার একটি বেসরকারী হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন