বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

খালিশপুর ঈদগাহ ময়দানে ইসতিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক

তীব্র গরম থেকে রক্ষা পেতে খুলনায় বৃষ্টির কামনায় ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লীরা। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় খুলনার খালিশপুর ঈদগাহ ময়দানে বিশেষ এই নামাজের আয়োজন করে ইমাম পরিষদ। নামাজে সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন খালিশপুর বাইতুল আকরাম জামে মসজিদের ইমাম মুফতি মেজবাহ উদ্দিন।

নামাজে খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেনসহ হাজার হাজার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, খুলনায় প্রচণ্ড গরম এই গরমে মানুষের পাশাপাশি প্রাণীরাও অস্বস্তিতে রয়েছে। তীব্র এই গরম থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, কেঁদেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন