বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন তিন বিচারপতি, গেজেট শিগগিরই

গেজেট ডেস্ক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ পাচ্ছেন। এর মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজই (বুধবার) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় ও সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন আপিল বিভাগে নিয়োগ পেতে যাচ্ছেন।

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। তিনজনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াবে আটজনে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন