বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১৪ নিহতের ঘটনায় ‍উদ্বেগ ও ক্ষতিপূরণ দাবি

গেজেট ডেস্ক

ঝালকাঠি জেলার গাবখান ব্রিজের টোল প্লাজায় বুধবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিরপরাধ মানুষ নিহত হওয়ার ঘটনায় গভীর শোক,  উদ্বেগ,  ক্ষতিপূরণ দাবি করেছে দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং এরূপ মর্মান্তিকভাবে মানুষ নিহত হওয়ার এই মর্মস্পর্শী দুর্ঘটনাকে ‘ সরাসরি হত্যাকান্ড ‘ হিসেবে আখ্যায়িত করেন। তারা অপরাধীদের আইনের আওতায় এনে ” দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ” সহ উপযুক্ত ক্ষতিপূরণ আদায় এখন সময়ের দাবি বলে উল্লেখ করেছেন।

বিবৃতিদাতারা হলেন পরিষদের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেক, সভাপতি শেখ মুহাম্মদ সাহেব আলি, মহাসচিব  ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন