রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

ভারতের সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট হলো আ. লীগ সরকার: গয়েশ্বর

গেজেট ডেস্ক

আওয়ামী লীগ সরকার ভারতের সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জের মিশন পাড়া হুশিয়ারী সমিতির অডিটোরিয়ামে মহানগর বিএনপির আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনগণের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা ভারতের মনোনীত। ভারত, চীন ও রাশিয়া এই তিন দেশের প্রোডাক্ট হলো এই সরকার। এখন জনগণ ভোট বর্জন নয়, বরং এই সরকারকে যারা বারবার ক্ষমতায়নে সাহায্য করেছে, তাদের পণ্য বর্জন করছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দেশের জনগণ ভারতের পণ্যের মতো পাসপোর্ট অফিসে যাব না, ভারতে যাব না; তাহলে ভারতের অর্থনীতি কোন জায়গায় নামবে বুঝতে কষ্ট নেই। ভারত যে বৈদেশিক মুদ্রা অর্জন করে, তার সিরিয়ালে বাংলাদেশ তিন নম্বরে রয়েছে। এসময় তিনি সীমান্ত হত্যা নিয়েও সরকারের সমালোচনা করেন।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন