সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

পাবনায় কসমেটিক্স গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গেজেট ডেস্ক 

পাবনা সদর উপজেলার লস্করপুরে কসমেটিক্স গোডাউনে লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল হাসান ভুঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন