শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

নগরীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

নিজস্ব প্রতিবেদক

নগরীতে ছুরিকাঘাতে দশম শ্রেণির ছাত্রকে গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মার্চ) রাতে নগরীর দৌলতপুর থানার দিঘীরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

হুজাইফা খান দৌলতপুর থানার মুন্সিপাড়া জিয়া কলেজ এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি ফুলবাড়িগেট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে দিঘীরপাড় এলাকায় রিপনসহ ১০ থেকে ১২ জন কিশোর পূর্ব শত্রুতার জের ধরে হুজাইফার পেটে ও বুকে ছুরিকাঘাত করে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।

খুলনা গেজেট /কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন