রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

রাতভর জ্বলছে ডেমরায় কাপড়ের গুদামের আগুন

গেজেট ডেস্ক

৭ ঘণ্টা পরও জ্বলছে ডেমরায় কাপড়ের গুদামের আগুন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান আজ শুক্রবার ভোর ৬টা ৩০ মিনিটে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বাকি ইউনিটগুলোকেও পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চার তলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

রাকিবুল হাসান বলেন, পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আশা করছি, দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সর্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

খুলনা গেজেট/এইচ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন