রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন

গেজেট ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার (১১ মার্চ) দুপুর ১টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, দুপুর একটার দিকে আমাদের কাছে খবর আসে সোয়ারীঘাট এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে লালবাগ, পলাশী ও হাজারীবাগ থেকে ৯টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলে জানান তিনি।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন