সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

বেইলি রোডে অগ্নিকান্ডে ভিকারুননিসার শিক্ষক ও তার মেয়ের মৃত্যু

গেজেট ডেস্ক

বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের মূল প্রভাতি (৭ম-১০ম) শাখার সিনিয়র শিক্ষক লুৎফুন নাহার করিম (লাকী) ও তার মেয়ে অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্রী জান্নাতিন তাজরীর মৃত্যু হয়েছে।

প্রতিষ্ঠানটি থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, তাদের অকাল মৃত্যুতে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা শোকাহত। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি। পরম করুণাময় ও ক্ষমাশীল আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

এতে আরও বলা হয়, আজ বাদ জুমা দুপুর ০২টায় মূল শাখার কলেজ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন