সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

বেইল রোডে অগ্নিকান্ডে নিহত ৪৪

গেজেট ডেস্ক

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে ওই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে ঘটনাস্থলে ৬টি ইউনিট কাজ শুরু করে।

পরে আরো ৬টি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, এখন পর্যন্ত মোট ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৩৩ জন এবং বার্ন ইনস্টিটিউটে ১০ জন মারা যান।

এ ছাড়া পরবর্তীতে ৩ প্লাটুন সাধারণ আনসার ও ১ প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য মোতায়েন করা হয়।

খুলনা গেজেট /কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন