সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

সারা দেশে রাতে সামান্য কমতে পারে তাপমাত্রা

গেজেট ডেস্ক

সারা দেশে রাতে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দিনে সামান্য বাড়তে পারে বলেও বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমবে আর দিনের সামান্য বাড়তে পারে। এ ছাড়া শুক্রবার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর শনিবার সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে বৃহ্স্পতিবার সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন