রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

হাসপাতালে খালেদা জিয়া, ভর্তির সিদ্ধান্ত রাতে

গেজেট ডেস্ক

এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে উদ্দেশে যাত্রা করেন। সন্ধ্যা সাড়ে ৬টা দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, তবে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হবেন না কি রাতে বাসায় ফিরে আসবেন, সেই সিদ্ধান্ত এখনো হয়নি।

শায়রুল কবির খান আরও বলেন, ম্যাডামকে হাসপাতালে স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। তারপর তিনি হাসপাতালে ভর্তি হবেন না কি বাসায় ফিরে যাবেন, সেই সিদ্ধান্ত হবে রাতে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন