রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

রূপসায় ইবিএম ইটভাটায় জরিমানা লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় ইবিএম ইটভাটার মালিক ইউনুস আলী সিকদারকে ইটভাটা চালানোর কাগজপত্র সঠিক না থাকায় ১লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, উপজেলার আলাইপুর এলাকায় দীর্ঘদিন ধরে ইবিএম ইট ভাটা চালিয়ে আসছে ভাটা মালিক। সোমবার (৫ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকী ইট ভাটায় অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে লোকালয়ে ইটভাটা স্থাপন, সরকারি এলজিইডি রাস্তা দখল ও ইট তৈরি করার পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি না থাকায় উপজেলা সহকারী কমিশনের ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন