রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

বেসরকারি পাটকল শ্রমিকদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি বুধবার

ফুলবাড়ীগেট প্রতিনিধি

বন্ধ পাটকল চালুসহ ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন। ‍শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৩ টায় মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিল গেটে অনুষ্ঠিত জনসভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জনসভায় সোনালী জুট মিলের শ্রমিকদের পাওনা ২ সপ্তাহের মজুরি দ্রুত পরিশোধের দাবি জানান শ্রমিক নেতারা। অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষণা হুশিয়ারী দেওয়া হয়।

সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা বাবুল হোসেনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, ফেডারেশনের সহ সভাপতি সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক ও ফেডারেশনের সহ সভাপতি মো. নিজামউদ্দিন, মো. রেজাউল, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, মো. মজিবর, জাহাঙ্গীর, কাজী মুস্তাফিজুর রহমান প্রমুখ।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন