রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

১০ মামলার ৯টিতে জামিন পেলেন আমীর খসরু

গেজেট ডেস্ক

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে ১০ মামলার ৯ টিতে জামিন পেলেন তিনি।

আজ (বুধবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এ দিন রমনা থানার আরেক মামলায় জামিনের বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে…

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন