রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

সিটি-পৌরসভাসহ সারাদেশে ২৩৩টিতে নির্বাচন ৯ মার্চ

গেজেট ডেস্ক

আগামী ৯ মার্চ সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও ইউনিয়নসহ সারাদেশে সর্বমোট ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। বুধবার (২৪ জানুয়ারি) সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল ও ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ ফেব্রুয়ারি।

তিনি জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচন ব্যালটে হলেও সিটি, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। এ সময় সবাইকে নির্বাচনে অংশ নেয়ার এবং ভোটারদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন