রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

ফুটবলার এস এম মনসুর আহম্মেদের মৃত্যুতে শোক

নিজস্ব প্রতিবেদক

বিকেএসপি’র সাবেক কোচ ও কৃতী ফুটবলার এস এম মনসুর আহম্মেদ (৭৭ ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সোমবার(২২ জানুয়ারি) আসর বাদ খুলনা টাউন মসজিদে জানাযা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

কৃতী এই ফুটবলারের ইন্তেকালে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীসহ কমিটির সকল নেতৃবৃন্দ।

এছাড়াও শোক জানিয়েছেন এসবিআলী ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন নাসিমসহ একাডেমির সকল সদস্য, শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম এবং মুক্ত বাংলা সংস্থার সভাপতি ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন ও সাধারন সম্পাদক মো. কামরান হাচান মন্টুসহ সংস্থার কার্যনির্বাহী সকল সদস্যবৃন্দ।

খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/ এএজে

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন