রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

গেজেট ডেস্ক

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

তিনি জানান, ওবায়দুল কাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে সকাল ৮টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট যোগে তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন