শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

মানিকগঞ্জে ড্রামট্রাকের চাপায় নিহত ৩

গেজেট ডেস্ক

মানিকগঞ্জের সদর উপজেলার আউটপাড়া এলাকায় ড্রামট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, সদরের আউটপাড়া এলাকায় ড্রামট্রাকটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া আরও দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন