বৃহস্পতিবার । ১৮ই জুন, ২০২৬ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩

নগরীতে কেএমপি’র অভিযানে আটক ৫

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৫জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সূত্রে জানিয়েছেন, আটককৃতরা হলেন নগরীর বাবুখান রোডের বাবুল গোলদার এর বাড়ীর ভাড়াটিয়া তোফাজ্জেল শেখের ছেলে মোঃ আলী হায়দার সিজান (২২), রাজশাহী জেলার রাজপাড়া থানার বাসিন্দা মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ মেহেদী আফজাল (৩৫), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মোঃ মোকছেদ আলীর ছেলে মোঃ নুর ইসলাম (৩০), হরিণটানা থানার নান্নু সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মোঃ আব্দুস ছাত্তারের ছেলে মোঃ আজগর আলী (৩৩) এবং নগরীর ৪ নং ফুডঘাট এলাকার মৃতঃ নাজেমের ছেলে মোঃ অহিদুল ইসলাম (৩০)।

খুলনা গেজেটে/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন