সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

কৃষিমন্ত্রী বিএনপির সব নেতাকে ছেড়ে দেওয়ার কথা বলেননি: মন্ত্রণালয়

গেজেট ডেস্ক

আব্দুর রাজ্জাক

‘এক রাতের মধ্যে বিএনপির সব নেতাকে ছেড়ে দেওয়া হবে’– এমন বক্তব্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কোথাও বলেননি, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে তাঁর মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশদ তুলে ধরে বলা হয়েছে, কৃষিমন্ত্রীর বক্তব্য এতটাই স্পষ্ট যে, তা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই।

এতে আরও বলা হয়, দুর্ভাগ্যজনক হলো চ্যানেলটি কৃষিমন্ত্রীর পুরো বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করেনি। এ কারণে তাঁর এমন খোলামেলা বক্তব্যকে কোনো কোনো মহল বিকৃতভাবে উপস্থাপন করে মন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। আশা করা যায়, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সত্য আপন জ্যোতিতে উদ্ভাসিত থাকবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন