শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল আজ

গেজেট ডেস্ক

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ একদফা দাবিতে বিএনপি- জামায়াতসহ বিরোধীদল ও জোটের সকাল- সন্ধ্যা হরতাল মঙ্গলবার চলছে। ১২ ঘণ্টার হরতাল মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যায ৬টা পর্যন্ত চলবে।

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে আগের রাতে রাজধানীসহ সারাদেশে মশাল মিছিল করেছে বিরোধীদলের নেতা-কর্মীরা।

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে ৩ দফায় ৪ দিনের হরতাল এবং ১১ দফায় ২০ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে পালন করে যাচ্ছে বিরোধী দল গুলো।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন