শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

গেজেট ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের গ্যাসলাইন লিকেজের আগুন বিস্ফোরণে নারীসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে কাশিপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনায় ঘটে।

দগ্ধরা হলেন- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। রোববার (১৭ ডিসেম্বর) রাতে তারা ভাড়া বাসায় ফিরে রান্না ঘরে চুলা জ্বালাতে গেলে, গ্যাসলাইন লিকেজে রুমে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণ হয়। এতে ঘরের ভেতর থাকা নারীসহ চারজন দগ্ধ হয়।

তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন এন্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন