শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গেজেট ডেস্ক

রাজধানী ঢাকার কেরানীগঞ্জের একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সাভির্সের ৭টি ইউনিট কাজ করছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে ধলেশ্বরী-১ নম্বর ব্রিজের বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে খবর আসে ঢাকার কেরানীগঞ্জ ধলেশ্বরী ১ নম্বর নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। ওই খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৭টা ৫ মিনিটে। প্রাথমিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন