সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

ঘন কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ১১ ফ্লাইট

গেজেট ডেস্ক

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। প্রায় ৬ ঘণ্টা পর সকাল আটটা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গতকাল রাত দুইটার পর থেকে ঘন কুয়াশা ছিল। এটি বাড়তে থাকে। আর এ জন্য ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, একটি কার্গো বিমান। তবে সকাল ৮টার পর থেকে আবার এসব উড়োজাহাজ ফেরত আসতে শুরু করেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন