বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

খুলনার ১১ থানার ওসি রদবদল

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশের ৪টি এবং জেলার ৭টি থানার ওসি পদে রদবদল হয়েছে। এর মধ্যে দুটি থানার ওসিদের জেলার বাইরে বদলী করা হয়েছে। বাকি ৯টি থানার ওসিদের জেলা ও নগরীর ভেতরে অন্য থানায় বদল করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) রদবদল সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপি কমিশনার ও খুলনার পুলিশ সুপার।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক জানান, নগরীর সদর থানার ওসিকে আড়ংঘাটায় থানায়, আড়ংঘাটার ওসিকে সোনাডাঙ্গা থানায়, সোনাডাঙ্গা থানার ওসিকে খানজাহান আলী থানায় এবং খানজাহান আলী থানার ওসিকে খুলনা সদর থানায় বদলী করা হয়েছে। দু’এক দিনের মধ্যে তারা নতুন কর্মস্থলে যোগ দেবে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, জেলার রূপসা, দিঘলিয়া, বটিয়াঘাটা, ডুমুরিয়া, পাইকগাছা, ফুলতলা ও দাকোপ থানার ওসিকে বদলী করা হয়েছে। এর মধ্যে ডুমুরিয়া থানার ওসিকে মেহেরপুর সদরে এবং দাকোপ থানার ওসিকে মুজিবনগর থানায় বদলী করা হয়েছে। নড়াইল জেলা সদরের ওসিকে ডুমুরিয়া থানায় এবং নড়াগাতি থানার ওসিকে পাইকগাছা থানায় বদলী করা হয়েছে। বাকি ৫ জনকে জেলার ভেতরেই রদবদল করা হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন