সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুন : দগ্ধ ৭

গেজেট ডেস্ক

রাজধানীর মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে আগুনের ঘটনা ঘটে। তবে সর্বশেষ যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিটের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আমরা খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট রাত ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। রাস্তায় যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে জানানো হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন