মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

গেজেট ডেস্ক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় সৈয়দ আমিন নামে এক পথচারী রোহিঙ্গা নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া ৩ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ৩ নং ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা এবং আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তাদের গুলিতে একজন নিহত হন। পরে খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন