মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

তফসিল ঘোষণা করে দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে : রিজভী

গেজেট ডেস্ক

নির্বাচন কমিশন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই স্বৈরাচার সরকারের প্রধান দলদাস।

আজ বুধবার (১৫ নভেম্বর) রাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, সিলেকশন ভোটের তফসিল ঘোষণা করে জাতির সঙ্গে চরম তামাশা করেছে।

এর আগে আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।

তফসিল ঘোষণায় সিইসি বলেন, আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমার দেওয়ার শেষ তারিখ। আগামী ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে মননোয়নপত্র যাচাই-বাছাই। এছাড়া, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত চলবে প্রচার-প্রচারণা।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন