বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

করোনায় সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের ইন্তেকাল

গেজেট ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী ও এমপি এ কে এম মোশাররফ হোসেন (এফসিএ) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা.এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার রাত সাড়ে ৮টায় তিনি ইন্তেকাল করেন। তিনি করোনা পজেটিভ ছিলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নামাজের জানাজা আজ রবিবার বাদ যোহর ময়মনসিংহ শহরে এবং বাদ আছর মোক্তা গাছা শহরে অনুষ্ঠিত হবে। পরে তাকে তারা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন