মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

সড়কে প্রাণ গেল ছেলে বাবার, মাসহ তিনজন আহত

গেজেট ডেস্ক

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, টরকি এলাকায় ট্রলির ধাক্কায় অটোরিকশায় থাকা সবাই আহত হন। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত বলে জানান।

মুন্সীগঞ্জ সদরে সোমবার সিএনজিচালিত অটোরিকশায় ট্রলির ধাক্কায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ৩২ বছর বয়সী দাদন সরকার ও তার শিশুপুত্র হোনাইন সরকার। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার চর আবদুল্লাহ এলাকায়।

এ ঘটনায় আহত তিনজনের মধ্যে শিশু হোনাইনের মাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বাকি দুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, টরকি এলাকায় ট্রলির ধাক্কায় অটোরিকশায় থাকা সবাই আহত হন। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত বলে জানান।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক কামাল প্রধান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুজনের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম পাঁচজন হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার শিকার অটোরিকশা ও ট্রলি হেফাজতে নেয়া হয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন