শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

দেশ জুড়ে ১৫২ প্লাটুন বিজিবি

গেজেট ডেস্ক

চতুর্থ দফায় বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিন রোববার ঢাকাসহ সারা দেশে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম রোববার এক বার্তায় বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুনসহ সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।’

সরকার পতনের এক দফা দাবিতে এর আগে তিন দফা সড়ক, রেল ও নৌপথ অবরোধ করে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। এসব অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন বিজিবি সদস্যরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন