শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

পটুয়াখালী-১ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি আফজাল

গেজেট ডেস্ক

পটুয়াখালী-১ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট মো. আফজাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা কুতুবুল আলম জানান, একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে একমাত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের মনোনীত মো. আফজাল হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত বলে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয় বরাবর প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে গত ২১ অক্টোবর সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন