শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

চট্টগ্রামে হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান  বলেন, সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। উদ্ধার কাজ চলমান রয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন