মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

মির্জা আব্বাসের জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

গেজেট ডেস্ক

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালত তার জামিন বাতিল করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০১৯ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করে।

জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ (বুধবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. আসাদুজ্জামান আবেদন মঞ্জুর করেন। গত বছরের ২৭ ডিসেম্বর দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা নুরুল হুদা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে চার্জশিট দাখিল করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন