মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

বগুড়ায় দুর্ঘটনার শিকার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান

গেজেট ডেস্ক

বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। আজ রবিরার দুপুর ১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। তবে উড়োজাহাজের পাইলটরা সুস্থ আছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় বিমানে থাকা দুই পাইলট সুস্থ আছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন