বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসন ও নির্বিচারে হামলার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) আসরবাদ পূর্ব রূপসা এলাকায় নৈহাটী ইউনিয়ন ইমাম পরিষদ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

বাগমারা দারুস সালাম জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে অচিনতলা হয়ে পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়ন ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাসান হামিদী, সিএন্ডবি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আরাফাত হোসাইন, নৈহাটী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ, হাফেজ মাওলানা মাছুদুর রহমান রউফি,হাফেজ মাওলানা আব্দুল্লাহ ও মাওলানা ইমরান হোসেন।

সমাবেশ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান। সমাবেশ থেকে ইসরাইলি সকল পণ্য আমদানী ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন