শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

বার্নিকাটের গাড়িবহরে হামলায় বদিউল আলম মজুমদারের শ্যালক ইশতিয়াক গ্রেপ্তার

গেজেট ডেস্ক

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলায় বদিউল আলম মজুমদারের শ্যালক ইশতিয়াক মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদ থানা পুলিশ ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এর আগে বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত এ মামলার পলাতক আসামি ইশতিয়াক মাহমুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

এ মামলায় ৯ জনের বিরুদ্ধে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর সম্পূরক চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন