মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

রাজধানীতে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গেজেট ডেস্ক

রাজধানীর লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৩৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুনের খবরে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন