মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

ছোট পরিসরে হলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইইউকে সিইসির চিঠি

গেজেট ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছোট পরিসরে করে হলেও পর্যবেক্ষক পাঠানোর জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনিএ কথা বলেন।

তিনি বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, সে ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে তাদের। আমরা আশা করছি বিষয়টি পুনরায় বিবেচনা করবে ইইউ।

এ সময় তিনি নির্বাচন কমিশনের কাজ নিয়েও কথা বলেন। জানান, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন