মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহা পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

আজ রবিবার সকাল সাড়ে ৮টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান বিজিবি মহাপরিচালক। এসময় বিজিবির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে, বেজে ওঠে বিগউলের সুর।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করে। এসময় বিজিবির সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন