মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

৪-৫ দিন বৃষ্টি কম থাকলেও সোমবারের পর বাড়তে পারে

গেজেট ডেস্ক

গত কয়েকদিন ধরে খুলনাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার থেকে কিছুটা কমতে শুরু করেছে বৃষ্টি। বুধবার থেকে আগামী ৪-৫ দিন বৃষ্টি আরও কমতে পারে। এই সময় গরম কিছুটা বাড়বে। এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ।

বুধবার সকালে তিনি জানান, দেশের উপকূলীয় খুলনা ও চট্টগ্রাম এলাকায় আগামী কয়েকদিন কিছুটা বৃষ্টি থাকতে পারে। সোমবারের (২১ আগস্ট) পর আবার বাড়তে পারে বৃষ্টি।

তিনি জানান, এ সময় উত্তরাঞ্চলসহ দেশের সব জায়গায় বৃষ্টি হতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন