রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি হলেন ডুমুরিয়া থানার চন্ডিপুর গ্রামের মৃত ইমদাদ আলী খানের ছেলে আব্দুস সামাদ খান (৭০)। শুক্রবার সকাল ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মালতিয়া চারা বটতলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

চুকনগর (খর্নিয়া) হাইওয়ে থানা পুলিশের এস আই পারভেজ হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে লোক মারফত খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে সকল প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কিসের সাথে এই দূর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ ঘটনাস্থলে কোন প্রত্যক্ষদর্শীকে খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে নিহতের ভাতিজা বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন